Tuesday, November 10

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লা নামে একটি নতুন বিভাগ ঘোষণা করা হবে। একই সঙ্গে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে উন্নীত করার আশ্বাসও দেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ইউনিয়ন পরিষদ মার্কেটের সামনে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “উন্নয়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে হলে যোগ্য ও সৎ নেতৃত্বকে নির্বাচিত করা জরুরি।”

তিনি জামায়াতে ইসলামীর কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের প্রার্থী ইউসুফ সোহেলের পক্ষে ভোট চেয়ে বলেন, “দাঁড়িপাল্লা মার্কাই আমার মার্কা। দুর্নীতি ও চাঁদাবাজি রোধে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

পথসভায় তিনি ঘোষণা দেন, ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

এ সময় আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুমিল্লা-৩ আসনের এমপি প্রার্থী ইউসুফ সোহেল, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপি মুরাদনগর উপজেলা উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার এবং জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলার সাবেক আমির মনসুর মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave A Reply


Math Captcha
21 − 19 =