Tuesday, November 10

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নে সপ্তম দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন,
“বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের প্রকৃত মালিক।”
তিনি শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন,
“এমন একটি রাষ্ট্র আমরা গড়তে চাই, যেখানে কোনো মাকে আর সন্তান হারানোর বেদনা সইতে হবে না।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে বিএনপির একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে।
“অন্য কোনো দলের যদি পরিকল্পনা থাকে, তারা তা জনগণের সামনে প্রকাশ করুক। জনগণ যাকে যোগ্য মনে করবে, তাকেই ভোট দেবে।”

নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিমূলক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,
“যারা ভোটের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছে, তারা মূলত জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।”

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Leave A Reply


Math Captcha
25 − = 15