Tuesday, November 10

পুলিশের মালাখানা ও অস্ত্রাগার থেকে লুট করা অস্ত্র বর্তমানে জামায়াত-শিবিরের কাছে রয়েছে—এমন অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ।

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুরে এক নির্বাচনী সভায় তিনি এ অভিযোগ করেন।

সভায় হারুনুর রশীদ বলেন,
“৫ আগস্ট সন্ধ্যার পর থেকে জামায়াত-শিবিরের কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে রাখে। পরে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ অস্ত্রাগার লুট করা হয়। সেই অস্ত্রই এখন জামায়াত-শিবিরের কাছে রয়েছে।”

জামায়াত-শিবিরের উদ্দেশে তিনি বলেন,
“১৯৯৬ সাল থেকেই চাঁপাইনবাবগঞ্জের মানুষ তোমাদের প্রত্যাখ্যান করেছে। কারণ তোমরা একটি সন্ত্রাসী সংগঠন।”

বিএনপির অবস্থান তুলে ধরে হারুনুর রশীদ বলেন,
“বিএনপি হলো মুক্তিযুদ্ধের ঘোষকের দল। যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছে, মা–বোনদের পাকিস্তানি ক্যাম্পে তুলে দিয়েছে—এই ইতিহাস কি আমরা ভুলে যাব? নতুন প্রজন্ম কি এই ইতিহাস ভুলে যাবে?”

নির্বাচনী সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
7 + 3 =