Tuesday, November 10

দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সুন্দর ও টেকসই ভবিষ্যৎ গড়তে হলে তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও নেতৃত্বের জায়গা তৈরি করতে হবে।

বিএনপির চেয়ারম্যান তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

তারেক রহমান লেখেন,
‘ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও চিন্তাশীল তরুণদের সঙ্গে খুবই প্রাণবন্ত ও উদ্দীপনাময় একটি আড্ডায় বসেছিলাম। কোনো মঞ্চে দাঁড়িয়ে বা ব্যারিকেডের পেছনে নয়—খোলা আকাশের নিচে। তাদের সঙ্গে আলোচনায় বুঝেছি, তরুণরা আসলে কেমন নতুন ধরনের রাজনীতি চায়।’

তিনি বলেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের নানা প্রান্তের তরুণদের কথা মন দিয়ে শুনেছি। শিক্ষা ও কর্মসংস্থান থেকে শুরু করে পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন—সব বিষয়ে তাদের ভাবনা ছিল শক্তিশালী ও বাস্তবসম্মত।’

তারেক রহমান জানান, এই প্রতিযোগিতায় ২ হাজার ২০০টিরও বেশি রিল জমা পড়েছে এবং তরুণদের সঙ্গে হওয়া আলোচনাগুলো ছিল গভীর ও সময়োপযোগী।

তিনি আরও বলেন,
‘এই তরুণদের কথাই প্রমাণ করে—দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য আমাদের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত। দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরও বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে, যেখানে তারা নেতৃত্ব দেওয়ার পথ খুঁজে পাবে।’

Leave A Reply


Math Captcha
− 1 = 1