Tuesday, November 10

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে চট্টগ্রামে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রাম যান এবং রাতে শহরে অবস্থান করেন।

রোববার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। দুই দশকেরও বেশি সময় পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগর ও আশপাশের জেলাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করবেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হবে।

সফরসূচি অনুযায়ী, রোববার তিনি পলোগ্রাউন্ডে জনসভা শেষে বিকালে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের নির্বাচনী সভায় অংশ নেবেন। ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নিয়ে গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।

এর আগে ২০০৫ সালে চট্টগ্রামে সফর করেছিলেন তারেক রহমান। চলতি বছরের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সফর তার রাজনৈতিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 5 = 1