Tuesday, November 10

‎রাবি প্রতিনিধি: জয়নাল ইসলাম সাদেক
‎
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত  হয়েছে।
‎
‎শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এসব তথ্য জানান।
‎
‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছেন ১৮ হাজার ৪৫২ ও অ-বাণিজ্যের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন।
‎
‎এ বছর ‘বি’ ইউনিটে ৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি, যা গত বছরে ছিল ৫৫৯টি। সেই হিসেবে এবার আসনপ্রতি লড়েছেন ৫৫ ভর্তিচ্ছু।
‎
‎আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ‘বি ইউনিটের পরীক্ষার জন্য মোট আবেদন কারী পরিক্ষার্থী ছিল ৩০ হাজার ৮৮৬ জন। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎
‎তিনি আরও জানান, ‘আমরা কয়েকটি পরীক্ষা কক্ষ পরিদর্শন করেছি, আমাদের ধারণা এই কেন্দ্রে ৯০% উপস্থিতি হয়েছে। আমরা অত্যন্ত খুশি যে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের অন্য কেন্দ্র গুলো থেকে ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পায় নি। আজকের পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হচ্ছে।
‎
‎নিরাপক্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহীর বাইরের কেন্দ্রগুলোতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে পরে জানতে পারলে জানানো হবে।

Leave A Reply


Math Captcha
− 1 = 2