Tuesday, November 10

সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

একই সঙ্গে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি এই সংস্থার সব সদস্যকে অভিনন্দন জানান।

গতকাল সাভারের বাইপাইলে বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫–২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান।

অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ক্যাডেটদের সালাম গ্রহণ করেন। এ সময় বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রম, শৃঙ্খলা ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান।

Leave A Reply


Math Captcha
40 − = 31