Tuesday, November 10

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা–এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে তাঁর স্বামীর বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বাদ জোহর ঢাকার ডেমরা এলাকায় তাঁর বাবার বাড়ির কাছে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জননী। তাঁর স্বামী মো. শাহ জাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের স্বামী মো. শাহ জাহান মাস্টার বলেন,
‘মাইগ্রেনের তীব্র ব্যথা নিয়ে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৭টার দিকে ব্রেইন স্ট্রোকে তিনি হাসপাতালেই মারা যান।’ তিনি দেশবাসীর কাছে তাঁর স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।

ফেরদৌস আরার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারসহ দুই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

Leave A Reply


Math Captcha
38 − 35 =