Tuesday, November 10

নারায়ণগঞ্জ জেলা জজকোর্টের সামনে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

প্রতিবেশী রোকসানা ইব্রাহিম জানান, চেক সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য সকালে তিনি রূপগঞ্জ থেকে নারায়ণগঞ্জ আদালতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে চাষাড়ামুখী সড়কে চলাচলরত তেলের ড্রামবোঝাই একটি বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৭২২) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
45 − = 42