পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দুটি ভোট দিতে হবে—সংসদ নির্বাচন এবং গণভোট। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন তা ভেবে নিন, যাতে পরে পস্তাতে না হয়। গণভোটের সিদ্ধান্তও দেশের জন্য গুরুত্বপূর্ণ।”
রিজওয়ানা উল্লেখ করেন, দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, উত্তরটি “হ্যাঁ” হওয়া উচিত। তিনি তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন, অতীতের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অর্জন যেন বৃথা না যায়, তার প্রতি খেয়াল রাখতে হবে।
তিনি আরও যোগ করেন, “ভয়কে আমরা জয় করতে পারি। বাংলাদেশের মানুষ বারবার ভয়কে জয় করেছে। তরুণরা গণতন্ত্রের ভিত্তি রচনায় যে আত্মবিসর্জন দিয়েছে, তার প্রতিফলন আমরা ১২ ফেব্রুয়ারির ভোটে দেখব।”
উল্লেখ্য, অনুষ্ঠানকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করে।

