Tuesday, November 10

রাজধানী ঢাকায় আজ বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক সংগঠনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনের শুরুতেই জেনে নিন উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর সময়সূচি—

ডিএনসিসির কর্মসূচি

  • সকাল ১১টা: গুলশান-২ নগর ভবনে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে নাগরিক পদক–২০২৫ প্রদান করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
    অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গভর্নরের কর্মসূচি

  • সকাল ১১টা: ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করা হবে।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিএনপির কর্মসূচি

  • দুপুর ১২টা: নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হবে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
    সভাপতিত্ব করবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল।
Leave A Reply


Math Captcha
26 − = 19