Tuesday, November 10

রিটার্নিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া মনোনয়ন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে ফিরে পেয়েছেন ডা. তাসনিম জারা। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

এর আগে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে তার পক্ষে দেওয়া যুক্তি ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে কমিশন মনোনয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

মনোনয়ন ফিরে পাওয়ায় ডা. তাসনিম জারার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের পথ সুগম হলো।

Leave A Reply


Math Captcha
− 1 = 2