Tuesday, November 10

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তিন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক সময়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথমে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং সর্বশেষ অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

তবে সাক্ষাৎকালে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Leave A Reply


Math Captcha
− 6 = 3