Tuesday, November 10

ডেস্ক রিপোর্ট:
জুলাই গণঅভ্যুত্থানের সময় সক্রিয় ভূমিকার জন্য পরিচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমা জান্নাত সুরভীকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। জেলা জজ আদালত-১ এ রিভিশন শুনানি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক দফায় অর্থ আদায়ের অভিযোগ আনা হয়।

Leave A Reply


Math Captcha
1 + 4 =