ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত ৭টি নির্দেশনা অনুসরণ করতে হবে।
শনিবার (৩ জানুয়ারি) এসব নির্দেশনা প্রার্থীদের মাঝে প্রচারের জন্য রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
আপিলের ক্ষেত্রে যেসব নির্দেশনা মানতে হবে—
১. আপিল আবেদন নির্বাচন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে (নির্ধারিত ফরমেটে) দাখিল করতে হবে।
২. আপিল দাখিলের সময় মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণসংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩. আপিল আবেদনের ১টি মূল কপিসহ মোট ৭ কপি দাখিল করতে হবে।
৪. নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণসংক্রান্ত কেন্দ্রে নিজ নিজ অঞ্চলের নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে।
৫. আপিল আবেদন আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে দাখিল করতে হবে।
৬. আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমের নমুনা আপিল দাখিলের জন্য স্থাপিত কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।
৭. আপিল দাখিলকারী অথবা তার মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।
আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত বুথসমূহ—
- বুথ-১ (খুলনা অঞ্চল): খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর।
- বুথ-২ (রাজশাহী অঞ্চল): রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
- বুথ-৩ (রংপুর অঞ্চল): রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা।
- বুথ-৪ (চট্টগ্রাম অঞ্চল): চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান।
- বুথ-৫ (কুমিল্লা অঞ্চল): কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর।
- বুথ-৬ (সিলেট অঞ্চল): সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।
- বুথ-৭ (ঢাকা অঞ্চল): ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল।
- বুথ-৮ (ময়মনসিংহ অঞ্চল): ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা।
- বুথ-৯ (বরিশাল অঞ্চল): বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর।
- বুথ-১০ (ফরিদপুর অঞ্চল): ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর।

