Tuesday, November 10

চিরবিদায় শ্রীপুর মজুমদার বাড়ির মেয়ে খালেদার

ফেনী প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১০টা ১৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।

শোকবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

তিনি আরও লেখেন, ‘সর্বশক্তিমান যেন তাঁর পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

পোস্টে নরেন্দ্র মোদি ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেন। তিনি লেখেন, ‘ঢাকায় তাঁর সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা ভবিষ্যতেও আমাদের অংশীদারিত্বকে পথ দেখাবে।’

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক মহল থেকে ধারাবাহিকভাবে শোকবার্তা আসছে।

Leave A Reply


Math Captcha
66 − 63 =