নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) সংসদীয় আসন ২০৪-এ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী শেখ রায়হান রাহবার (প্রতীক: আপেল) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মঙ্গলবার কিছুক্ষণ আগে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম-এর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে শেখ রায়হান রাহবার বলেন, মানবতা, ন্যায় ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। রূপগঞ্জবাসীর অধিকার আদায় ও উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইনসানিয়াত বিপ্লব মানবতাভিত্তিক রাজনীতির ধারাকে সামনে রেখে এ নির্বাচনে অংশ নিচ্ছে।

