Tuesday, November 10

দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর গুলশানস্থ নিজ বাসভবন থেকে তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।

এ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জানা গেছে, সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। নিরাপত্তা যাচাই শেষে সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করছেন।

কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম মোতায়েন রয়েছে। পাশাপাশি সুইপিং কার্যক্রম শুরুর প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিতি বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন দলীয় নেতারা।

তারেক রহমানের এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

Leave A Reply


Math Captcha
25 − = 20