Tuesday, November 10

ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা। এর সঙ্গে যোগ হয়েছে কুয়াশা। সব মিলিয়ে রাজধানীতে জেঁকে বসেছে শীত। বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যার ফলে দিনের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

Leave A Reply


Math Captcha
53 − 45 =