Tuesday, November 10

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ঐতিহাসিক ৭ মার্চের দেয়ালভাস্কর্য ভাঙচুর করেছে একদল বিক্ষুব্ধ জনতা।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাধীনতা জাদুঘরের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে প্রায় ২৫–৩০ জন যুবক লাঠি, হাতুড়ি ও শাবল নিয়ে উদ্যানের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করেন। তারা স্বাধীনতা জাদুঘরের উপরের অংশে থাকা দেয়ালভাস্কর্যটিতে হামলা চালান।

এ সময় শেখ মুজিবুর রহমানের বক্তৃতার ভাস্কর্য ও চারপাশের দেয়ালে আঘাত করে বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়।

ভাস্কর্যটি ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের প্রতিরূপ, যেখানে শেখ মুজিবুর রহমানকে বক্তৃতারত অবস্থায় দেখানো হয়েছে। দেয়ালের নিচে খোদাই করা ছিল সেই ঐতিহাসিক ঘোষণা—

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

ঘটনার সময় আশপাশে থাকা সাধারণ দর্শনার্থীরা আতঙ্কে স্থান ত্যাগ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave A Reply


Math Captcha
45 + = 50