Tuesday, November 10

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর জমজ ভাই ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) ফেসবুকে দেওয়া এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে।”

মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক আইডি ‘মীর স্নিগ্ধ’ থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,

“অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের, যারা বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, সজ্ঞানে কিংবা স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।”

তিনি আরও লেখেন,

“যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই।”

সম্প্রতি বিএনপিতে যোগ দেন মীর স্নিগ্ধ। যোগদানের বিষয়ে তিনি বলেন, তরুণ প্রজন্ম এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার উদ্দেশ্যে তার এই সিদ্ধান্ত।

তিনি আরও জানান, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার অনেক বিষয়ের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে তার। নিজের রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ‘ভয়েস’ হয়ে ওঠা এবং রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা তার মূল উদ্দেশ্য।

মীর স্নিগ্ধ জানান, তার ভাই মীর মুগ্ধ বা পরিবারের অন্য কেউ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। “মুগ্ধ দেশের সম্পদ” উল্লেখ করে তিনি বলেন, বিএনপিতে তার যোগদান সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ও যোগ্যতার ভিত্তিতে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তরুণদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন, যা তার নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন।

Leave A Reply


Math Captcha
47 − = 42