Tuesday, November 10

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো ধরনের সন্ত্রাস বা নাশকতা সহ্য করা হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। একইসঙ্গে অস্ত্র উদ্ধারের অভিযানও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “রাস্তার ধারে পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কারণ এসব দাহ্য পদার্থ ব্যবহার করে অঘটন ঘটানো হয়।”

জাহাঙ্গীর আলম জানান, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় কোনো সহিংসতা হয়নি। এ ধরনের ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকেও আইনশৃঙ্খলা বাহিনীর পাশে দাঁড়াতে হবে। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

“এটা আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয় নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সহযোগিতা করতে হবে,” — বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Leave A Reply


Math Captcha
17 + = 24