রাজধানীর ঢাকা-৯ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)**র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম ক্রয় করেন।
ঢাকা-৯ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত, যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত।
এ আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কবির আহমদ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

