ঢাকা, ৮ নভেম্বর – দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষকরা। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তারা এই ঘোষণা দেন।
এর আগে, শাহবাগে শিক্ষকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর সাউন্ড গেনেড এবং জলকামান নিক্ষেপ করে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
অভিযোগে শিক্ষকরা বলেন, পুলিশ তাদের ওপর বিনা উস্কানিতে হামলা করেছে। তারা দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচার করা হোক। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষকরা।

