প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতির কোনো সুযোগ নেই। অযৌক্তিক দাবি নিয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
ডা. পোদ্দার বলেন, “এই মূহুর্তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনে যাওয়া যৌক্তিক নয়। তবে তাদের ১১তম গ্রেডে উন্নীত করতে সরকার কাজ করছে।”
সভায় প্রধান শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক এবং সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

