Wednesday, November 11

গাইবান্ধা প্রতিনিধি ॥

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন বড় ভাই—তাও আবার মাইক দিয়ে গোটা গ্রামে প্রচার করে!

ঘটনাটি ঘটেছে উপজেলার বৈরীহরিণমারী গ্রামে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া রিকশায় করে গ্রামজুড়ে মাইক দিয়ে ঘোষণা দেন যে, আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় তিনি মারামারি করবেন।

অদ্ভুত এই ঘোষণার অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং এলাকাজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্রু বলেন, “ঘটনার খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave A Reply


Math Captcha
79 + = 85