Friday, September 18

ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সরকারি একাধিক সংস্থার পরামর্শে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, জাকির নায়েকের আগমন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে উত্তেজনা সৃষ্টি হতে পারে, যা দেশে অস্থিরতা তৈরির ঝুঁকি বাড়াতে পারে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং নিরাপত্তা বিবেচনায় আপাতত ড. জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।”

উল্লেখ্য, মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় নাগরিক ড. জাকির নায়েক বর্তমানে সে দেশের স্থায়ী আবাসিক। ইসলামিক বক্তৃতার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই বক্তা এর আগে কয়েকবার বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন।

Leave A Reply


Math Captcha
29 − = 24