Wednesday, November 4

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস মুকসুদপুরের গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়। পরে বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অন্তত ৩০ জনকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা কাজ করেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave A Reply


Math Captcha
87 − = 78