Friday, November 6

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘দেখে শুনে মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই।’

সোমবার (৩১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দেশের সামগ্রিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছিলেন রুমিন ফারহানা।

ওই অধিবেশনে তিনি কটাক্ষ করে বলেছিলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে ৬৪টি জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিলেও মন্দ হতো না।

নতুন করে দেওয়া তাঁর ফেসবুক পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করলেও এর বিস্তারিত ব্যাখ্যা দেননি রুমিন ফারহানা।

Leave A Reply


Math Captcha
5 + 1 =