Friday, November 6

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) রাজধানীতে সংসদ অভিমুখে পদযাত্রা করে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে রোববার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

বিবৃতিতে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। পাশাপাশি কর্মসূচি সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
49 + = 56