Friday, November 6

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। এর আগে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা তুলে ধরে কাজী জেসিন বলেন, অতীতে বিটিভির বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হওয়ায় প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী বিটিভিকে একটি ক্রেডিবল ও জনআস্থার চ্যানেল হিসেবে গড়ে তুলতে চান।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে তিনি ‘অভিভূত’ হয়েছেন উল্লেখ করে কাজী জেসিন বলেন, লক্ষ্যটি বাস্তবায়ন কঠিন হলেও সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন তিনি।

Leave A Reply


Math Captcha
36 − 30 =