Friday, November 6

সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে অনুসরণ করেই সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের ক্যান্টনমেন্টের দল বলা হয়, অথচ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন।’

তিনি বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সে ধরনের নির্বাচন করবে না। সাংবিধানিক বিধিবিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

দুর্নীতি প্রসঙ্গে আবদুল মঈন খান বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কেউ দুর্নীতিতে জড়িত হলে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’

Leave A Reply


Math Captcha
27 − = 19