Friday, November 6

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।

তবে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেও জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় বিএনপির সমালোচনা করেছে এনসিপি। দলটির অভিযোগ, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি তা রক্ষা করছে না।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয়করণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই দলীয় প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন এবং এতে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ ছিল না।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। তার দাবি, বিএনপি মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন ঘটায়নি।

Leave A Reply


Math Captcha
+ 6 = 13