Friday, November 6

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। নতুন করে চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি ছয়টি মন্ত্রণালয়ে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে সরকার।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন সদস্যদের একজন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়ে আলোচনা চলছে।

সরকারের কার্যক্রমে আরও গতি আনতে বিমান, খাদ্য, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের প্রস্তুতিও নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 42 = 48