Friday, November 6

আয়কর প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক করা হয়েছে।

সিআইসির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানা। বৃহস্পতিবার ২২ জন কর কমিশনারের দপ্তর বদলের প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

এ ছাড়া আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে। সিআইসির বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে কর অঞ্চল-৮-এ এবং আয়কর গোয়েন্দার মহাপরিচালক ড. লুৎফুন্নাহার বেগমকে কর অঞ্চল-১১-এ বদলি করা হয়েছে।

অন্যদিকে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

১২ কর্মকর্তার পদোন্নতি

এনবিআর আরও ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে চলতি দায়িত্বে কর কমিশনার হিসেবে পদোন্নতি দিয়েছে। পৃথক আদেশে তাদের নতুন কর্মস্থলও নির্ধারণ করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
41 − = 38