Friday, November 6

রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাবের রূপরেখা অনুযায়ী হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। দলীয় প্রার্থী দিয়ে একতরফাভাবে রাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান পদ্ধতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতেই এনসিপি এ নির্বাচনে প্রার্থী দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেই বিরোধী দল প্রার্থী দিয়েছে।

Leave A Reply


Math Captcha
5 + 4 =