Friday, November 6

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোট দেন সংসদ সদস্যরা।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ ভবনেই বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন। এরপর গেজেট প্রকাশের পর শুক্রবার বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়েছে। ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

Leave A Reply


Math Captcha
28 − 23 =