Friday, November 6

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং অতিক্রম করে কিছুটা পূর্ব দিকে যাওয়ার সময় তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

তায়েবা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তার রোল নম্বর ৫৬। পরিচয়পত্রে তার বাবা তাজুল ইসলাম ও মা আমেনা বেগমের নাম উল্লেখ রয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি রাজিব কর জানান, নিহত শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় এসেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave A Reply


Math Captcha
89 + = 92