রাবি প্রতিনিধি,
স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়েছিল।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বাংলা টিউনকে বলেন, কিছুক্ষণ পূর্বে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেখানে তার পরিবারের সদস্যরাও আছেন। তারা সেখান থেকে লাশ হস্তান্তর করবে।
এর আগে, গত শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন সায়মন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় নেওয়া হয়।

