ঝিনাইদহ প্রতিনিধি:
মজুদদারদের সতর্ক করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই মজুদ করার আগে ব্যবসায়ীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, সারা দেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রান্তিক কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাজার পরিদর্শনকালে আইনমন্ত্রী ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধানের ব্যবস্থা করেন এবং সাধারণ কৃষক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় শৈলকুপা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

