Saturday, August 8

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি।

গণমাধ্যমকে তিনি জানান, অধিবেশনটি স্বল্পমেয়াদি হবে। তবে কবে এই বিশেষ অধিবেশন ডাকা হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী:

  • ১৩ আগস্ট: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন
  • ১৬ আগস্ট: মনোনয়নপত্র যাচাই-বাছাই
  • ২০ আগস্ট: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ (প্রয়োজন হলে)

তবে একাধিক প্রার্থী না থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে ১৬ আগস্ট মনোনয়ন যাচাই-বাছাই শেষে একমাত্র বৈধ প্রার্থীই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন। আর ১৩ আগস্ট মনোনয়নপত্র জমার পরই পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন, সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

Leave A Reply


Math Captcha
+ 2 = 12