Friday, November 6

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বালাক্লিয়া ও উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বালাক্লিয়ায় রুশ হামলায় তিনজন নিহত হন। একই সময়ে সুমি অঞ্চলের বিভিন্ন বসতিতে হামলায় আরও তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ১৯ জন আহত হন।

এছাড়া ইউক্রেনীয় পুলিশ জানিয়েছে, সুমি শহরে হামলার ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে একটি ভ্যান লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ছয়জন আহত হয়েছেন বলে আঞ্চলিক প্রশাসন জানিয়েছে।

হামলার পর উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনা এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চালায়।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ এখনো চলছে। এ যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ উভয় পক্ষই অস্বীকার করে আসছে।

Leave A Reply


Math Captcha
2 + 7 =