প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভীর অভিযোগ, সরকারকে ব্যর্থ করতে একটি রাজনৈতিক দল দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়েই সেই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেও তাঁকে ব্যর্থ করার জন্য নানা ধরনের চক্রান্ত হয়েছিল। বর্তমান সময়েও একই ধরনের অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

