Friday, November 6

রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধার্থে প্রতিদিনের প্রবেশ তিনটি স্লটে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন।

প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন করে প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লট সকাল ১১টা থেকে দুপুর ১টা, মিড-ডে স্লট দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং ইভিনিং স্লট বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। তবে টিকিটে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যেই মূল ভবনে প্রবেশ করা যাবে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্বোধনের পর প্রথম দিনের জন্য বরাদ্দ ৯০০টি টিকিট আগের দিনই বিক্রি হয়ে গেছে।

জাদুঘরটিতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, দলিল, স্মারক ও অন্যান্য নিদর্শন সংরক্ষণ করা হয়েছে, যা ওই সময়ের ঘটনাপ্রবাহ ও ইতিহাস তুলে ধরবে দর্শনার্থীদের সামনে।

Leave A Reply


Math Captcha
78 − 77 =