Friday, November 6

নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলানগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সরকার জানিয়েছে, জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এসবের মাধ্যমে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট জাদুঘরটি শুধু বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
− 1 = 3