Friday, November 6

ঢাকার হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী কিশোরী মায়ের কাছে তার ৭ মাস বয়সী সন্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন অনুযায়ী আপাতত শিশুটি তার মায়ের সঙ্গেই থাকবে। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্ব বিষয়ে বাবার করা আবেদন সংশ্লিষ্ট পারিবারিক আদালতে বিচারাধীন রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই দেবেন।

শুনানিতে কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে উভয় পক্ষকে।

উল্লেখ্য, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর কিশোরীকে ফুসলিয়ে নোটারির মাধ্যমে বিয়ে, শারীরিক নির্যাতন এবং পরে তার সন্তানকে আলাদা করে রাখার অভিযোগে ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ঢাকা জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে শিশুর স্থায়ী অভিভাবকত্বের বিষয়টি পারিবারিক আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 48 = 52