Friday, November 6

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আলোচিত পোস্ট দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ‘জুলাই’ এখন আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়ে পড়েছে।

পোস্টে মাহফুজ আলম লিখেছেন, “জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান-বিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থীদের জুলাই সংগঠনে ডানপন্থীরা জায়গা পাবেন না। এটাই জুলাই বন্দোবস্ত।”

ডান ও বামপন্থার বাইরে অবস্থান নিতে চাওয়া ব্যক্তিদের উদ্দেশেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, “ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।”

মাহফুজ আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা অন্য পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
+ 67 = 72