স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ বিভাগ থেকে ৩৮ জন, ওয়ারী বিভাগ থেকে ১০৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৪ জন, মিরপুর বিভাগ থেকে ৮৩ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave A Reply


Math Captcha
7 + 1 =