Saturday, November 7

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম নিয়ে প্রশ্ন তুলে দলটির নাম থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শামীম হোসেন এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটা তুলে দিতে হবে।”

আরেকটি মন্তব্যে তিনি লেখেন, “বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।”

উল্লেখ্য, গত সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। শামীম হোসেনের সর্বশেষ মন্তব্যও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

Leave A Reply


Math Captcha
23 − = 13