Saturday, November 7

ঝালকাঠির বিখ্যাত ভিমরুলী পেয়ারা বাগান সংলগ্ন ভাসমান বাজারের খালে গোসল করতে নেমে আমগাছ থেকে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হওয়া মো. সানি (১৩) নামের এক কিশোরের মরদেহ পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সানি ঝালকাঠির রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা মো. সোহেল হাওলাদারের ছেলে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, শনিবার সকালে রাজাপুর থেকে ১৫ সদস্যের একটি দল ট্রলারে করে ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান বাজার ভ্রমণে যায়। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার গ্রহণের পর তারা ভাসমান বাজারের উত্তর পাশের খালে গোসল করতে নামে।

এ সময় সানি খালের পাড়ে থাকা একটি আমগাছে উঠে সেখান থেকে পানিতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর তাকে আর দেখা না গেলে তার সঙ্গে থাকা অন্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে খাল থেকে সানির মরদেহ উদ্ধার করা হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply


Math Captcha
+ 24 = 33